আওয়ামী আমলের অস্ত্রের লাইসেন্স যাচাই হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময়ে দেওয়া অস্ত্রের লাইসেন্সগুলো যাচাই-বাছাই করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ। বুধবার (৬ মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসকদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি এ তথ্য জানান। মন্ত্রী বলেন, ২০০৯ সালের ৬ জানুয়ারি থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত রাজনৈতিক ও দলীয় বিবেচনায় অনেক অস্ত্রের লাইসেন্স দেওয়া হয়েছে। এসব […]
মনিরা শারমিনের মনোনয়ন বাতিলে হাইকোর্টের রুল

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে ১১ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন-এর মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত কেন অবৈধ ঘোষণা করা হবে না—তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। নির্বাচন কমিশন সচিবসহ সংশ্লিষ্টদের নির্ধারিত সময়ের মধ্যে এ রুলের জবাব দিতে বলা হয়েছে। বুধবার (৬ মে) বিচারপতি রাজিক আল জলিলের নেতৃত্বাধীন […]
শিক্ষার্থীদের পাশে থেকে সংগঠনকে শক্তিশালী করতে চাই : শাহরিয়ার শান্ত

ময়মনসিংহের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান আনন্দমোহন কলেজ ছাত্রদলের নতুন কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন শাহরিয়ার শান্ত। সম্প্রতি সারাদেশে ছাত্রদলের বিভিন্ন ইউনিটের কমিটি ঘোষণার অংশ হিসেবে আনন্দমোহন কলেজ শাখার এ কমিটি অনুমোদন দেওয়া হয়। কেন্দ্রীয় নেতৃবৃন্দের স্বাক্ষরে ঘোষিত এ কমিটিতে স্থান পাওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন শাহরিয়ার শান্ত। দায়িত্ব প্রাপ্তির প্রতিক্রিয়ায় তিনি বলেন, সংগঠন আমাকে যে […]
জুতার ভেতরে করে ১৯ লাখ টাকার ইয়াবা পাচারের সময় ধরা মামা-ভাগ্নে

নেত্রকোণার পূর্বধলায় জুতার ভেতর ১৯ লাখ টাকার ইয়াবা নিয়ে ধরা পড়েছেন দুর্গাপুর উপজেলার দুই ব্যক্তি। তারা দুর্গাপুর উপজেলার বিরিশিরি ইউনিয়নের হারিয়াউন্দ গ্রামের মোঃ হাবিবুর রহমান(৫৩) ও বাড়ৈপাড়া গ্রামের মোঃ রমজান আলী (৩২)। তারা সম্পর্কে মামা-ভাগ্নে। সোমবার (৪ মে) গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, নেত্রকোণার সহকারী পরিচালক মোঃ নাজমুল হক এর নেতৃত্বে একটি রেইডিং টিম […]
তৃণমূল থেকে নেতৃত্বে— ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রদলের সহ সভাপতি হলেন তানজীব আহমেদ আবীর

ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রদলের ৩১১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটিতে সহ সভাপতি হিসেবে স্থান পেয়েছেন তানজীব আহমেদ আবীর। নবগঠিত এই কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন আজিজুল হাকিম আজিজ এবং সাধারণ সম্পাদক হয়েছেন রাকিব হোসেন। নতুন এই কমিটি ঘোষণার পর থেকেই সংগঠনের নেতাকর্মীদের মাঝে নতুন উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। জানা যায়, গত ২ মে ২০২৬ তারিখে সারাদেশে জেলা, […]
শেরপুর নকলা’র তরুণ নেতা শরীফ মন্ডল এখন আনন্দমোহন কলেজ ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক

আনন্দ মোহন কলেজ ছাত্রদলের ২৬১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। এতে হুজ্জাতুল খান মুনকে সভাপতি এবং মোস্তাক সরকার কে সাধারণ সম্পাদক করা হয়েছে। ময়মনসিংহের আনন্দমোহন কলেজ ছাত্রদলের সদ্য ঘোষিত পূর্ণাঙ্গ কমিটিতে সহ-সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন শেরপুর জেলার নকলা উপজেলার ৮নং চর অষ্টধর ইউনিয়নের তরুণ সংগঠক শরীফ মন্ডল। তার এই পদপ্রাপ্তির খবরে এলাকায় ও […]
পরিশ্রম ও ত্যাগের স্বীকৃতি: সহ দপ্তর সম্পাদক হলেন তৌহিদুল ইসলাম আবির

ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রদলের ৩১১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটিতে সহ দপ্তর সম্পাদক (সহ সাধারণ সম্পাদক পদমর্যাদা) হিসেবে স্থান পেয়েছেন তৌহিদুল ইসলাম আবির। নবগঠিত এই কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন আজিজুল হাকিম আজিজ এবং সাধারণ সম্পাদক হয়েছেন রাকিব হোসেন। সংগঠনকে শক্তিশালী ও গতিশীল করতে নতুন এ কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে নেতাকর্মীদের মধ্যে প্রত্যাশা তৈরি হয়েছে।দীর্ঘদিন ধরে […]
গফরগাঁওয়ে জোরপূর্বক জমি দখলের অভিযোগ।

ময়মনসিংহের গফরগাঁও উপজেলার যশোরা ইউনিয়নের (যশরা পাথরকাটা) গ্রামের মজিবুর রহমানের নেতৃত্বে তার দুই ছেলে রুমান মিয়া, রিমন মিয়া এবং তার ভাতিজা শামিম ও তামিম ক্ষমতার অপব্যবহার করে নিরীহ ওয়ারেজ মিয়ার সম্পত্তি জোরপূর্বক দখলের পাঁয়তারা চালিয়ে যাচ্ছে। গত ০৩/০৫/২০২৬ ইং তারিখে ওয়ারেজ মিয়া শিবগঞ্জ বিদাস উচ্চ বিদ্যালয় সংলগ্ন তার টিনশেড ঘর ভেঙে দালান নির্মাণের জন্য মিস্ত্রি […]
বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে দুর্গাপুর সাংবাদিক সমিতির আলোচনা সভা

শান্তিপূর্ণ ভবিষ্যৎ গঠন: মানবাধিকার, উন্নয়ন ও নিরাপত্তার জন্য সংবাদপত্রের স্বাধীনতার প্রসার – এই প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোণার দুর্গাপুরে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে রবিবার (৩মে) রাতে দুর্গাপুর সাংবাদিক সমিতির আয়োজনে সংগঠনটির কার্যালয়ে বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক,কবি,সাংবাদিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ সহ সুশীল সমাজের অংশগ্রহণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়৷ এই আলোচনা সভায় সাংবাদিক সমিতির আহ্বায়ক […]
শিক্ষার্থীদের অধিকার রক্ষা ও ছাত্রদলকে আরো শিক্ষার্থীবান্ধব করতে কাজ করবো : ইমরুল কায়েস

ময়মনসিংহের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান আনন্দমোহন কলেজ ছাত্রদলের সদ্য ঘোষিত কমিটিতে সহ-সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন নেত্রকোণার দুর্গাপুর উপজেলার ইমরুল কায়েস। গত ২ মে রাতে সারাদেশে জেলা ও বিশ্ববিদ্যালয়সহ ছাত্রদলের বিভিন্ন গুরুত্বপূর্ণ শাখার কমিটি ঘোষণা করা হয়। এরই ধারাবাহিকতায় কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছিরের যৌথ স্বাক্ষরে আনন্দমোহন কলেজ শাখার নতুন […]