দুর্গাপুরে পুলিশের অভিযানে ৮০ বোতল বিদেশী মদসহ চোরাকারবারি আটক

চোরাচালানের মাধ্যমে ভারত থেকে আনা ৮০ বোতল বিদেশি মদসহ এক চোরাকারবারিকে গ্রেপ্তার করেছে নেত্রকোণার দুর্গাপুর থানা পুলিশ। গ্রেপ্তারকৃত চোরাকারবারি শফিকুল ইসলাম (৩২) জেলার কলমাকান্দা উপজেলার রংছাতি ইউনিয়নের গুনাপাড়া গ্রামের কুদ্দুছ বেপারীর ছেলে। সোমবার (৪ এপ্রিল) এ তথ্য নিশ্চিত করে দুর্গাপুর থানার ওসি খন্দকার শাকের আহমেদ বলেন, আসামির বিরুদ্ধে মামলা দায়ের শেষে আজ দুপুরের দিকে তাকে […]

নাহিদের রিট খারিজ, ভোটে নামছেন কাইয়ুম

ঢাকা-১১ আসনের নির্বাচন ঘিরে আইনি জটিলতার অবসান ঘটেছে। বিএনপির প্রার্থী ড. এম এ কাইয়ুমের প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট খারিজ করেছেন হাইকোর্ট। ফলে আসন্ন নির্বাচনে অংশ নিতে তার সামনে আর কোনো আইনি বাধা থাকছে না। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) হাইকোর্টের একটি বেঞ্চ এই রিট সরাসরি খারিজ করে দেন। সংশ্লিষ্ট আইনজীবীরা জানিয়েছেন, আদালতের এই সিদ্ধান্তের […]

ঢাকামুখী পথে রোহিঙ্গা তরুণীর ব্যাগে মিলল ১ হাজার ইয়াবা

ঢাকাগামী মহাসড়কে অভিযান চালিয়ে ১ হাজার পিস ইয়াবাসহ জাহিদা বেগম (২০) নামে এক রোহিঙ্গা তরুণীকে আটক করেছে পুলিশ। ভোরে বরিশাল-ঢাকা মহাসড়কের কলসগ্রাম এলাকায় পটুয়াখালীগামী একটি বাসে তল্লাশি চালিয়ে তাকে আটক করা হয়। পুলিশ জানায়, আটক জাহিদার বাড়ি টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর […]

ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক হলেন দুর্গাপুরের শাওন

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সদ্য ঘোষিত কমিটিতে সহ সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন নেত্রকোণার দুর্গাপুর উপজেলার সাজ্জাদ হোসেন শাওন। গত ২ মে রাতে সারাদেশে জেলা ও বিশ্ববিদ্যালয়সহ ছাত্রদলের বিভিন্ন কমিটি প্রকাশ করা হয়। এরই ধারাবাহিকতায় কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি মোঃ রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির-এর স্বাক্ষরে অনুমোদিত ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের কমিটিও প্রকাশিত […]

দুর্গাপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে যুবক নিহত

নেত্রকোণার দুর্গাপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নূর মোহাম্মদ নামের এক যুবকের ছুরিকাঘাতে ওয়াহিদুল ইসলাম কেলিস নামের অপর যুবক নিহত হয়েছেন। শনিবার দিবাগত রাতে পৌর শহরের তেরি বাজার এলাকায় এ ঘটনার ঘটে৷ নিহত কেলিস ওই এলাকার মৃত আব্দুল মৃধার ছেলে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার রাত ১১ টায় তেরী বাজার এলাকায় কথা কাটাকাটির এক […]

ঢাকা আইনজীবী সমিতির ক্রীড়া সম্পাদক নির্বাচিত অ্যাডভোকেট সোহেল খান

ঢাকা আইনজীবী সমিতির ২০২৬-২৭ কার্যনির্বাহী কমিটির নির্বাচনে বিপুল ব্যবধানে পূর্ণ প্যানেলে জয়লাভ করেছে বিএনপি ও গণঅধিকার পরিষদ সমর্থিত ‘বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল’ (নীল প্যানেল)। গতকাল শুক্রবার ভোট গণনা শেষে প্রাপ্ত ফলে দেখা যায়, সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ২৩টি পদের সব কটিতেই নীল প্যানেলের প্রার্থীরা বিজয়ী হয়েছেন। এই নির্বাচনে সংগঠনের ক্রীড়া সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন […]

ঈশ্বরগঞ্জে ধান কেটে ফেরার পথে হামলা, আহত ১০, আশঙ্কাজনক ২

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে বোরোধানের জমি থেকে ধান কেটে বাড়ি ফেরার পথে প্রতিপক্ষের হামলায় ১০ আহত হয়েছেন।ঘটনাটি ঘটেছে উপজেলার রাজিবপুর ইউনিয়নের রামগবিন্দপুর গ্রামে। এ নিয়ে শুক্রবার দিবাগত রাতে দু’পক্ষ ঈশ্বরগঞ্জ থানায় পাল্টাপাল্টি লিখিত অভিযোগ দায়ের করেছেন। এর আগে শুক্রবার সকাল ১০ টার দিকে এ ঘটনা ঘটে। এ নিয়ে ভোক্তভোগী পরিবারের আবুল খায়ের(৫৯) […]

ঈদগাঁও হত্যা মামলায় এজাহারভুক্ত আসামি অবশেষে গ্রেপ্তার

কক্সবাজারের ঈদগাঁওয়ে বহুল আলোচিত হাবিবুল হুদা চৌধুরী হত্যা মামলার এক এজাহারনামীয় আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। দীর্ঘ এক বছরের বেশি সময় পর এই গ্রেপ্তারকে মামলার অগ্রগতিতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (২ মে) দুপুরে ঈদগাঁও থানার একটি বিশেষ অভিযানে পাহাঁশিয়াখালী বাজার এলাকা থেকে আনিসুর রহমান (৪৭) ওরফে বাবুলকে আটক করা হয়। […]

মরিচ্যায় চেকপোস্টে এপিবিএন কনস্টেবলের ব্যাগে ২০ হাজার ইয়াবা

উখিয়া-রামু সীমান্তবর্তী মরিচ্যা চেকপোস্টে বিজিবির নিয়মিত তল্লাশিকালে এক এপিবিএন কনস্টেবলকে বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক করা হয়েছে। সিএনজিচালিত অটোরিকশা তল্লাশির সময় তার ব্যাগ থেকে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করে তাকে ঘটনাস্থলেই আটক করা হয়। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও উদ্বেগের সৃষ্টি করেছে। বিজিবি জানিয়েছে, আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন এবং ঘটনার সঙ্গে অন্য কেউ […]

উখিয়ায় কমিউনিটি স্বাস্থ্যসেবা উন্নয়নে যৌথ কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত

উখিয়ায় কমিউনিটি স্বাস্থ্যসেবার মান ও প্রাপ্যতা বাড়াতে যৌথ কর্মপরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে দুই দিনব্যাপী ইন্টারফেস ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৯ ও ৩০ এপ্রিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে চাইল্ড সেফটি নেট প্রজেক্ট, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এ সভার আয়োজন করে। সভায় কমিউনিটি ক্লিনিকভিত্তিক সেবা উন্নয়নে সিভিএ (Citizen Voice and Action) পদ্ধতির মাধ্যমে কমিউনিটির সদস্য ও সেবাদাতারা […]