দুর্গাপুরে ফসল বাঁচাতে গিয়ে পাহাড়ি হাতির আক্রমণে প্রাণ হারালেন আদিবাসী যুবক

নেত্রকোণার দুর্গাপুর উপজেলার ভবানীপুর সীমান্ত এলাকায় পাহাড়ি হাতির আক্রমণে প্রান্ত রাংসা (২১) নামের এক আদিবাসী যুবক নিহত হয়েছেন। গত রাত আনুমানিক দেড়টার দিকে এই ঘটনা ঘটে। প্রান্ত রাংসা ভবানীপুর এলাকার লিপসন নকরেকের ছেলে। দুর্গাপুর বন কর্মকর্তা মজনু প্রামাণিক জানান, ভবানীপুর এলাকাটি সীমান্তবর্তী হওয়ায় প্রায়ই এখানে হাতি নামে কৃষকের পাকা ধান খাওয়ার জন্য। প্রতিদিনের মতো মঙ্গলবার […]
সেন্টমার্টিন-টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ১৩ জন আটক

কক্সবাজারের সেন্টমার্টিন ও টেকনাফে পৃথক দুই অভিযানে বিদেশি মদ ও নিত্যপ্রয়োজনীয় পণ্যসহ মোট ১৩ জনকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।বুধবার (৬ মে) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।তিনি জানান, মঙ্গলবার (৫ মে) ভোরে সেন্টমার্টিনের ছেঁড়াদ্বীপ সংলগ্ন সমুদ্র এলাকায় অভিযান চালিয়ে একটি বোট থেকে প্রায় ২ […]
দুর্গাপুরে ঘাতকের নির্মমতায় এতিম দুই শিশু, অসহায় পরিবারের অনিশ্চিত ভবিষ্যৎ

নেত্রকোণার দুর্গাপুরে ঘাতকের নির্মমতায় প্রাণ হারানো ওয়াহিদুল ইসলাম কেলিসের পরিবার বর্তমানে অসহায় অবস্থায় দিন পার করছে। তার এতিম দুই শিশু আব্দুল্লাহ ও আলিফকে নিয়ে স্ত্রী মাহমুদা পড়েছেন মহা দুশ্চিন্তায়। পরিবারের একমাত্র উপার্জনশীল ব্যক্তিকে হারিয়ে অসহায় পরিবারটির ভবিষ্যৎ আজ চরম অনিশ্চিত। মঙ্গলবার (৫ মে) কেলিসের বাড়িতে গিয়ে দেখা গেল তার সাড়ে তিন বছর বয়সী শিশু আব্দুল্লাহ […]
৫ আগস্ট-পরবর্তী মামলাগুলো যাচাই হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

২০২৪ সালের ৫ আগস্টের পর দায়ের হওয়া মানবতাবিরোধী অপরাধসংক্রান্ত মামলাগুলো যাচাই-বাছাই করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ বিষয়ে জেলা প্রশাসকদের (ডিসি) কাছে জেলাভিত্তিক মামলার তালিকা চেয়ে তা দ্রুত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। বুধবার (৬ মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ডিসি সম্মেলনের শেষ দিনের তৃতীয় অধিবেশন শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। […]
তালা ভেঙে বের হলেই বিপ্লবী হওয়া যায় না’—মানসুরা আলম

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সদস্য ও ছাত্রদল নেত্রী মানসুরা আলম মন্তব্য করেছেন, শুধু তালা ভেঙে বের হলেই কাউকে বিপ্লবী বলা যায় না। মঙ্গলবার (৫ মে) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ কথা বলেন। স্ট্যাটাসে তিনি উল্লেখ করেন, ‘জুলাই অভ্যুত্থান’ ছিল একটি ঐতিহাসিক মুহূর্ত, যখন মেয়েদের হলের তালা ভেঙে বের হওয়াকে […]
গোনাহ থেকে বাঁচতেই দ্বিতীয় বিয়ে: মাদানীর ব্যাখ্যা

মারকাযু শাহাবুদ্দিন আল ইসলামি মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুহতামিম ও ইসলামি বক্তা রফিকুল ইসলাম মাদানী নিজের দ্বিতীয় বিয়ে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন। বুধবার (৬ মে) সকালে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বিষয়টি নিশ্চিত করেন। পোস্টে মাদানী উল্লেখ করেন, আল্লাহর ভয় এবং গোনাহ থেকে নিজেকে দূরে রাখার উদ্দেশ্যেই তিনি দ্বিতীয় বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন। […]
লন্ডনে আইসক্রিম হাতে পাপন, ভাইরাল ছবিতে নেটদুনিয়ায় আলোচনা

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক সভাপতি নাজমুল হাসান পাপন-কে নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে সামাজিক মাধ্যমে। লন্ডনের রাস্তায় বসে আইসক্রিম খাওয়ার একটি ছবি ভাইরাল হওয়ার পর ভক্ত-সমর্থকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। মঙ্গলবার মধ্যরাতে ওলিউল্লাহ নোমান নামে এক ব্যক্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবিটি পোস্ট করেন। এরপরই সেটি দ্রুত ছড়িয়ে পড়ে বিভিন্ন প্ল্যাটফর্মে। এক সময়ের […]
ট্রাম্পের শান্তি ইঙ্গিতে টানা দ্বিতীয় দিন কমলো তেলের দাম

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে সম্ভাব্য শান্তি চুক্তির ইঙ্গিত দেওয়ার পর আন্তর্জাতিক বাজারে টানা দ্বিতীয় দিনের মতো কমেছে অপরিশোধিত তেলের দাম। বুধবার (৬ মে) Reuters-এর প্রতিবেদনে জানানো হয়, ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১.৬৯ ডলার বা ১.৫ শতাংশ কমে ১০৮.১৮ ডলারে নেমেছে। এর আগের দিনও প্রায় ৪ শতাংশ দরপতন হয়েছিল। একইভাবে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট […]
আওয়ামী আমলের অস্ত্রের লাইসেন্স যাচাই হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময়ে দেওয়া অস্ত্রের লাইসেন্সগুলো যাচাই-বাছাই করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ। বুধবার (৬ মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসকদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি এ তথ্য জানান। মন্ত্রী বলেন, ২০০৯ সালের ৬ জানুয়ারি থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত রাজনৈতিক ও দলীয় বিবেচনায় অনেক অস্ত্রের লাইসেন্স দেওয়া হয়েছে। এসব […]
মনিরা শারমিনের মনোনয়ন বাতিলে হাইকোর্টের রুল

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে ১১ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন-এর মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত কেন অবৈধ ঘোষণা করা হবে না—তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। নির্বাচন কমিশন সচিবসহ সংশ্লিষ্টদের নির্ধারিত সময়ের মধ্যে এ রুলের জবাব দিতে বলা হয়েছে। বুধবার (৬ মে) বিচারপতি রাজিক আল জলিলের নেতৃত্বাধীন […]