বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
🏠︎ » বাংলাদেশ » অপরাধ » জুতার ভেতরে করে ১৯ লাখ টাকার ইয়াবা পাচারের সময় ধরা মামা-ভাগ্নে

জুতার ভেতরে করে ১৯ লাখ টাকার ইয়াবা পাচারের সময় ধরা মামা-ভাগ্নে

নেত্রকোণার পূর্বধলায় জুতার ভেতর ১৯ লাখ টাকার ইয়াবা নিয়ে ধরা পড়েছেন দুর্গাপুর উপজেলার দুই ব্যক্তি।

তারা দুর্গাপুর উপজেলার বিরিশিরি ইউনিয়নের হারিয়াউন্দ গ্রামের মোঃ হাবিবুর রহমান(৫৩) ও বাড়ৈপাড়া গ্রামের মোঃ রমজান আলী (৩২)। তারা সম্পর্কে মামা-ভাগ্নে।

সোমবার (৪ মে) গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, নেত্রকোণার সহকারী পরিচালক মোঃ নাজমুল হক এর নেতৃত্বে একটি রেইডিং টিম শ্যামগঞ্জ-দুর্গাপুর সড়কে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে যানবাহন তল্লাশিকালে ৪৭৫০ পিস ইয়াবাসহ তাদের আটক করে। এই ঘটনায় আটকৃতদের বিরুদ্ধে পূর্বধলা থানায় মামলা দায়ের হয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর,নেত্রকোণার সহকারী পরিচালক মোঃ নাজমুল হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে বিপুল সংখ্যক ইয়াবাসহ ওই দুই ব্যক্তিকে আটক করি। আমরা মাদকের বিরুদ্ধে সর্বদা সোচ্চার এবং জিরো টলারেন্স নীতিতে অঙ্গীকারাবদ্ধ। আমাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

মামুন রণবীর, নেত্রকোণা জেলা প্রতিনিধি।

আরও পড়ুন

সর্বশেষ