🏠︎ » সারাদেশ » ময়মনসিংহ » শেরপুর নকলা’র তরুণ নেতা শরীফ মন্ডল এখন আনন্দমোহন কলেজ ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক

শেরপুর নকলা’র তরুণ নেতা শরীফ মন্ডল এখন আনন্দমোহন কলেজ ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক

আনন্দ মোহন কলেজ ছাত্রদলের ২৬১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। এতে হুজ্জাতুল খান মুনকে সভাপতি এবং মোস্তাক সরকার কে সাধারণ সম্পাদক করা হয়েছে।

ময়মনসিংহের আনন্দমোহন কলেজ ছাত্রদলের সদ্য ঘোষিত পূর্ণাঙ্গ কমিটিতে সহ-সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন শেরপুর জেলার নকলা উপজেলার ৮নং চর অষ্টধর ইউনিয়নের তরুণ সংগঠক শরীফ মন্ডল। তার এই পদপ্রাপ্তির খবরে এলাকায় ও সামাজিক যোগাযোগমাধ্যমে নেতাকর্মী এবং শুভাকাঙ্ক্ষীদের মাঝে ব্যাপক উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে।

জানা যায়, গত ২ মে ২০২৬ তারিখে সারাদেশে জেলা, মহানগর ও বিশ্ববিদ্যালয়সহ ছাত্রদলের বিভিন্ন গুরুত্বপূর্ণ শাখার কমিটি ঘোষণা করা হয়। এরই ধারাবাহিকতায় কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছিরের যৌথ স্বাক্ষরে আনন্দমোহন কলেজ শাখার নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়।

শরীফ মন্ডল দীর্ঘদিন ধরে ছাত্ররাজনীতির সঙ্গে সম্পৃক্ত থেকে সংগঠনের বিভিন্ন কার্যক্রমে সক্রিয় ভূমিকা পালন সহ সামাজিক উন্নয়ন মৃলক কাজে অগ্রণী ভূমিকা পালন করে আসছেন বলে জানান সংশ্লিষ্টরা।

পদপ্রাপ্তির প্রতিক্রিয়ায় শরীফ মন্ডল বলেন, আমার বাবার অনুপ্রেরণায় রাজনীতিতে এসেছিলাম। আমার বাবা ২০০৪ সাল থেকে ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি পদে ছিলেন এবং তিনি ইউনিয়নের একজন জনপ্রতিনিধি, ওনার হাত ধরেই রাজনীতিতে আসা। “আমাকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়ায় কেন্দ্রীয় ছাত্রদলের সংগ্রামী সভাপতি ও বিপ্লবী সাধারণ সম্পাদকের প্রতি আমি কৃতজ্ঞ। সহ-সাধারণ সম্পাদক দায়িত্ব পেয়ে আমি অত্যন্ত আনন্দিত। এই আস্থা ও সম্মান আমাকে আরও দায়িত্বশীলভাবে কাজ করতে অনুপ্রাণিত করবে।

তিনি আরও বলেন, “আনন্দমোহন কলেজ ছাত্রদলকে একটি সুসংগঠিত, মাদকমুক্ত, ঐক্যবদ্ধ ও শিক্ষার্থীবান্ধব সংগঠন হিসেবে গড়ে তোলাই হবে আমাদের প্রধান লক্ষ্য। আমরা ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা, শিক্ষার্থীদের অধিকার রক্ষা এবং গঠনমূলক কার্যক্রম পরিচালনায় সক্রিয় ভূমিকা রাখতে চাই।

তিনি সহযোদ্ধাদের সঙ্গে নিয়ে সততা, নিষ্ঠা ও পরিশ্রমের মাধ্যমে সংগঠনের সুনাম অক্ষুণ্ণ রাখার প্রত্যয় ব্যক্ত করেন এবং সবার সহযোগিতা ও দোয়া কামনা করেন।

আনন্দমোহন কলেজের কয়েকজন শিক্ষক শরীফ মন্ডলের সহ-সাধারণ সম্পাদক পদে মনোনয়নকে ইতিবাচকভাবে দেখছেন। তারা মনে করেন, শিক্ষার পরিবেশ অক্ষুণ্ণ রেখে দায়িত্বশীল ছাত্রনেতৃত্ব গড়ে ওঠা সময়ের দাবি।

৮নং চর অষ্টধর ইউনিয়নের বিএনপি সভাপতি ইসাহাক আলী মন্ডল বলেন, নেতৃত্ব মানে শুধু পদ নয়, দায়িত্বও। শরীফ মন্ডল একজন সাংগঠনিক ছেলে। তার সততা ও নিষ্ঠার দিয়ে শিক্ষার্থী ও প্রতিষ্ঠানের জন্য ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করতে পারবেন। তিনি আরও জানান, ছাত্রদলসহ সব ছাত্রসংগঠনের প্রতি তাদের আহ্বান শিক্ষার পরিবেশ অক্ষুণ্ণ রেখে গঠনমূলক কার্যক্রম পরিচালনার মাধ্যমে শিক্ষার্থীদের কল্যাণে কাজ করা।

অন্য এক শিক্ষার্থী কমল কৃষ্ণ বর্মন জানান, আমরা একটি শান্তিপূর্ণ ও পড়াশোনাবান্ধব ক্যাম্পাস চাই। নতুন কমিটি সেই পরিবেশ নিশ্চিত করতে কাজ করবে এটাই আমাদের প্রত্যাশা।

আনন্দ মোহন কলেজে অধ্যায়নরত একজন মেয়ে শিক্ষার্থী জানান, শরীফ মন্ডল ভাই একজন পরিক্ষিত ছাত্রনেতা। কলেজের ব্যানারে বিভিন্ন সামাজিক উন্নয়ন মৃলক কাজে অংশগ্রহণ করে কলেজের সুনাম ছড়িয়ে দিয়েছেন। তার নেতৃত্বে আনন্দমোহন কলেজ ছাত্রদল আরও গতিশীল ও শক্তিশালী সংগঠন হিসেবে গড়ে উঠবে।

শরীফ মন্ডলের বন্ধুরা জানান, শরীফ একজন কর্মীবান্ধব ছাত্রনেতা। সকালের বিপদে পাশে থাকার চেষ্টা করেন। আর্থিকভাবে অসচ্ছল অনেক শিক্ষার্থীদের কে তিনি বিভিন্নভাবে সহযোগিতা করেছেন।

আরও পড়ুন

সর্বশেষ