🏠︎ » সারাদেশ » ময়মনসিংহ » শিক্ষার্থীদের পাশে থেকে সংগঠনকে শক্তিশালী করতে চাই : শাহরিয়ার শান্ত

শিক্ষার্থীদের পাশে থেকে সংগঠনকে শক্তিশালী করতে চাই : শাহরিয়ার শান্ত

ময়মনসিংহের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান আনন্দমোহন কলেজ ছাত্রদলের নতুন কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন শাহরিয়ার শান্ত।


সম্প্রতি সারাদেশে ছাত্রদলের বিভিন্ন ইউনিটের কমিটি ঘোষণার অংশ হিসেবে আনন্দমোহন কলেজ শাখার এ কমিটি অনুমোদন দেওয়া হয়। কেন্দ্রীয় নেতৃবৃন্দের স্বাক্ষরে ঘোষিত এ কমিটিতে স্থান পাওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন শাহরিয়ার শান্ত।


দায়িত্ব প্রাপ্তির প্রতিক্রিয়ায় তিনি বলেন, সংগঠন আমাকে যে দায়িত্ব দিয়েছে, সেটিকে আমি শুধু পদ হিসেবে দেখি না এটি আমার জন্য একটি অঙ্গীকার। শিক্ষার্থীদের পাশে থাকা এবং তাদের সমস্যাগুলো সামনে নিয়ে আসাই হবে আমার প্রধান কাজ।


তিনি আরও বলেন, আমরা চাই আনন্দমোহন কলেজ ছাত্রদল এমন একটি সংগঠনে পরিণত হোক, যেখানে প্রতিটি শিক্ষার্থী নিজেদের কথা নির্ভয়ে বলতে পারে। ক্যাম্পাসে ইতিবাচক পরিবেশ বজায় রাখা এবং শিক্ষার্থীদের স্বার্থ রক্ষায় আমরা সক্রিয় ভূমিকা রাখবো। সহকর্মীদের সঙ্গে সমন্বয় করে সংগঠনকে আরও গতিশীল ও কার্যকর নতুন প্রজন্মের শিক্ষার্থীদের সম্পৃক্ত করে একটি শক্ত ভিত্তি গড়ে তোলার দিকেও গুরুত্ব দিব।

শরীফ মন্ডল , ময়মনসিংহ সদর প্রতিনিধি

আরও পড়ুন

সর্বশেষ