🏠︎ » সারাদেশ » ময়মনসিংহ » তৃণমূল থেকে নেতৃত্বে— ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রদলের সহ সভাপতি হলেন তানজীব আহমেদ আবীর

তৃণমূল থেকে নেতৃত্বে— ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রদলের সহ সভাপতি হলেন তানজীব আহমেদ আবীর

ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রদলের ৩১১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটিতে সহ সভাপতি হিসেবে স্থান পেয়েছেন তানজীব আহমেদ আবীর। নবগঠিত এই কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন আজিজুল হাকিম আজিজ এবং সাধারণ সম্পাদক হয়েছেন রাকিব হোসেন। নতুন এই কমিটি ঘোষণার পর থেকেই সংগঠনের নেতাকর্মীদের মাঝে নতুন উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।

জানা যায়, গত ২ মে ২০২৬ তারিখে সারাদেশে জেলা, মহানগর ও বিশ্ববিদ্যালয়সহ ছাত্রদলের বিভিন্ন গুরুত্বপূর্ণ শাখার কমিটি ঘোষণা করা হয়। এরই ধারাবাহিকতায় কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছিরের যৌথ স্বাক্ষরে আনন্দমোহন কলেজ শাখার নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়।


তানজীব আহমেদ আবীর দীর্ঘদিন ধরে ছাত্রদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থেকে তৃণমূল পর্যায়ে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। বিভিন্ন আন্দোলন-সংগ্রামে তার উপস্থিতি এবং সাংগঠনিক দক্ষতা তাকে নেতাকর্মীদের কাছে একজন গ্রহণযোগ্য মুখ হিসেবে প্রতিষ্ঠিত করেছে। বিশেষ করে কঠিন সময়ে দলীয় কর্মসূচি বাস্তবায়নে তার দৃঢ় অবস্থান তাকে নেতৃত্বের জায়গায় পৌঁছে দিয়েছে বলে মনে করছেন সহকর্মীরা।


নতুন দায়িত্ব পাওয়ার পর তানজীব আহমেদ আবীর বলেন, আমি কৃতজ্ঞ কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দের প্রতি, যারা আমার ওপর আস্থা রেখে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছেন। আমি সর্বোচ্চ সততা, নিষ্ঠা ও দায়িত্ববোধ নিয়ে আমার দায়িত্ব পালন করবো। ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রদলকে একটি শক্তিশালী, ঐক্যবদ্ধ ও কার্যকর সংগঠন হিসেবে গড়ে তোলাই আমার প্রধান লক্ষ্য। তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে আমরা সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করবো ইনশাআল্লাহ।


নবগঠিত এই কমিটির মাধ্যমে ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রদলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার প্রত্যাশা ব্যক্ত করেছেন নেতাকর্মীরা। তানজীব আহমেদ আবীরের মতো তরুণ ও কর্মীবান্ধব নেতার নেতৃত্বে সংগঠন নতুন গতি পাবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।

শরীফ মন্ডল , ময়মনসিংহ সদর প্রতিনিধি

আরও পড়ুন

সর্বশেষ