বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
🏠︎ » বাংলাদেশ » সোনাদিয়া দ্বীপে নিউজিল্যান্ডের পাঁচ নাগরিক দুর্বৃত্তের কবলে

সোনাদিয়া দ্বীপে নিউজিল্যান্ডের পাঁচ নাগরিক দুর্বৃত্তের কবলে

কক্সবাজারের মহেশখালী সোনাদিয়া চরে একদল দুর্বৃত্তের কবলে পড়া নিউজিল্যান্ডের পাঁচ নাগরিককে উদ্ধার করেছে কোস্টগার্ড। বুধবার (৮ এপ্রিল) দিবাগত রাতে এ ঘটনা ঘটে।
কোস্টগার্ডের কর্মকর্তারা জানান, ২০২৪ সালে টুরিস্ট ভিসায় বাংলাদেশে আসেন নিউজিল্যান্ডের নাগরিক জন এডওয়ার্ড পাডনি এবং তার পরিবারের চার সদস্য। তারা সমুদ্রপথে বিশ্বভ্রমণের অংশ হিসেবে একটি কাঠের ট্রলারের মাধ্যমে সোনাদিয়ায় অবস্থান করছিল। যদিও ঘটনার পূর্বে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং কোস্ট গার্ড তাদের নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় এনে এমন সমুদ্রযাত্রা থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছিলেন। এছাড়া, তাদের পাসপোর্টও ১৬ জানুয়ারি তারিখে মেয়াদোত্তীর্ণ হয়ে গিয়েছিল।
কিন্তু নির্দেশনা উপেক্ষা করে তারা বোটে অবস্থান করছিলেন। এসময় বুধবার রাতে একদল দুষ্কৃতিকারী রাতের অন্ধকারে তাদের ওপর হামলা চালায়। খবর পেয়ে বাংলাদেশ কোস্টগার্ডের একাধিক আভিযানিক দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পর্যটকদের জীবিত উদ্ধার করে। পাশাপাশি, স্থানীয় এলাকায় তল্লাশি চালিয়ে লুট হওয়া অধিকাংশ মালামাল উদ্ধার করা হয়। দুষ্কৃতিকারীরা কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
কোস্ট গার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, উদ্ধার হওয়া পর্যটকদের বর্তমানে নিরাপদ হেফাজতে রাখা হয়েছে এবং তাদের পরবর্তী করণীয় নির্ধারণে সংশ্লিষ্ট মন্ত্রণালয়সমূহের সঙ্গে সমন্বয় কার্যক্রম চলছে। এ ঘটনায় জড়িত দুষ্কৃতিকারীদের গ্রেপ্তার এবং অবশিষ্ট মালামাল উদ্ধারের অভিযান অব্যাহত রয়েছে বলে।


তানিম হোসেন ইমন,কক্সবাজার

আরও পড়ুন

সর্বশেষ