🏠︎ » সারাদেশ » ময়মনসিংহ » পরিশ্রম ও ত্যাগের স্বীকৃতি: সহ দপ্তর সম্পাদক হলেন তৌহিদুল ইসলাম আবির

পরিশ্রম ও ত্যাগের স্বীকৃতি: সহ দপ্তর সম্পাদক হলেন তৌহিদুল ইসলাম আবির

ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রদলের ৩১১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটিতে সহ দপ্তর সম্পাদক (সহ সাধারণ সম্পাদক পদমর্যাদা) হিসেবে স্থান পেয়েছেন তৌহিদুল ইসলাম আবির। নবগঠিত এই কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন আজিজুল হাকিম আজিজ এবং সাধারণ সম্পাদক হয়েছেন রাকিব হোসেন। সংগঠনকে শক্তিশালী ও গতিশীল করতে নতুন এ কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে নেতাকর্মীদের মধ্যে প্রত্যাশা তৈরি হয়েছে।
দীর্ঘদিন ধরে মাঠপর্যায়ে সক্রিয় থাকা তৌহিদুল ইসলাম আবিরকে একজন পরিশ্রমী ও ত্যাগী ছাত্রনেতা হিসেবে বিবেচনা করা হয়। দলের দুর্দিনে রাজপথে সক্রিয় ভূমিকা, সাংগঠনিক দক্ষতা এবং কর্মীদের সঙ্গে নিবিড় যোগাযোগের কারণে তিনি ইতোমধ্যেই তৃণমূলের আস্থা অর্জন করেছেন। রাজনৈতিক প্রতিকূল পরিস্থিতিতেও দলের কর্মসূচি বাস্তবায়নে তার দৃঢ় অবস্থান তাকে আলাদা পরিচিতি এনে দিয়েছে।


নেতাকর্মীরা মনে করছেন, আবিরের এই পদোন্নতি তার দীর্ঘদিনের পরিশ্রম ও নিষ্ঠার স্বীকৃতি। নতুন দায়িত্ব পেয়ে তিনি সংগঠনের দাপ্তরিক কার্যক্রম আরও গতিশীল করার পাশাপাশি কেন্দ্রীয় নির্দেশনা বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা করা হচ্ছে। একই সঙ্গে তরুণ নেতাদের সংগঠনে সম্পৃক্ত করে ছাত্রদলকে আরও শক্তিশালী করার লক্ষ্য নিয়েই তিনি কাজ করবেন বলে জানা গেছে।
নবগঠিত কমিটির নেতারা জানিয়েছেন, ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রদলকে ঐক্যবদ্ধ রেখে সাংগঠনিক কার্যক্রম জোরদার করা হবে। এ ক্ষেত্রে তৌহিদুল ইসলাম আবিরের মতো পরীক্ষিত ও পরিশ্রমী নেতাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে তারা উল্লেখ করেন।

নতুন দায়িত্ব পাওয়ার পর তৌহিদুল ইসলাম আবির বলেন, আমি কৃতজ্ঞ দলীয় শীর্ষ নেতৃত্বের প্রতি, যারা আমার ওপর আস্থা রেখে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রদান করেছেন। আমি সর্বোচ্চ নিষ্ঠা, সততা ও দায়িত্বশীলতার সাথে আমার ওপর অর্পিত দায়িত্ব পালন করার চেষ্টা করবো। দলের এই দুর্দিনে রাজপথে থেকে সংগঠনকে আরও শক্তিশালী করা এবং তৃণমূল পর্যায়ে কর্মীদের সক্রিয় রাখাই হবে আমার প্রধান লক্ষ্য। সকল নেতাকর্মীর সহযোগিতা নিয়ে আমরা ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রদলকে একটি শক্তিশালী ও সুসংগঠিত ইউনিট হিসেবে গড়ে তুলতে চাই।

শরিফ মন্ডল, ময়মনসিংহ সদর প্রতিনিধি

আরও পড়ুন

সর্বশেষ