দুর্গাপুরে ফসল বাঁচাতে গিয়ে পাহাড়ি হাতির আক্রমণে প্রাণ হারালেন আদিবাসী যুবক

নেত্রকোণার দুর্গাপুর উপজেলার ভবানীপুর সীমান্ত এলাকায় পাহাড়ি হাতির আক্রমণে প্রান্ত রাংসা (২১) নামের এক আদিবাসী যুবক নিহত হয়েছেন। গত রাত আনুমানিক দেড়টার দিকে এই ঘটনা ঘটে। প্রান্ত রাংসা ভবানীপুর এলাকার লিপসন নকরেকের ছেলে। দুর্গাপুর বন কর্মকর্তা মজনু প্রামাণিক জানান, ভবানীপুর এলাকাটি সীমান্তবর্তী হওয়ায় প্রায়ই এখানে হাতি নামে কৃষকের পাকা ধান খাওয়ার জন্য। প্রতিদিনের মতো মঙ্গলবার […]

দুর্গাপুরে ঘাতকের নির্মমতায় এতিম দুই শিশু, অসহায় পরিবারের অনিশ্চিত ভবিষ্যৎ

নেত্রকোণার দুর্গাপুরে ঘাতকের নির্মমতায় প্রাণ হারানো ওয়াহিদুল ইসলাম কেলিসের পরিবার বর্তমানে অসহায় অবস্থায় দিন পার করছে। তার এতিম দুই শিশু আব্দুল্লাহ ও আলিফকে নিয়ে স্ত্রী মাহমুদা পড়েছেন মহা দুশ্চিন্তায়। পরিবারের একমাত্র উপার্জনশীল ব্যক্তিকে হারিয়ে অসহায় পরিবারটির ভবিষ্যৎ আজ চরম অনিশ্চিত। মঙ্গলবার (৫ মে) কেলিসের বাড়িতে গিয়ে দেখা গেল তার সাড়ে তিন বছর বয়সী শিশু আব্দুল্লাহ […]

জুতার ভেতরে করে ১৯ লাখ টাকার ইয়াবা পাচারের সময় ধরা মামা-ভাগ্নে

নেত্রকোণার পূর্বধলায় জুতার ভেতর ১৯ লাখ টাকার ইয়াবা নিয়ে ধরা পড়েছেন দুর্গাপুর উপজেলার দুই ব্যক্তি। তারা দুর্গাপুর উপজেলার বিরিশিরি ইউনিয়নের হারিয়াউন্দ গ্রামের মোঃ হাবিবুর রহমান(৫৩) ও বাড়ৈপাড়া গ্রামের মোঃ রমজান আলী (৩২)। তারা সম্পর্কে মামা-ভাগ্নে। সোমবার (৪ মে) গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, নেত্রকোণার সহকারী পরিচালক মোঃ নাজমুল হক এর নেতৃত্বে একটি রেইডিং টিম […]

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে দুর্গাপুর সাংবাদিক সমিতির আলোচনা সভা

শান্তিপূর্ণ ভবিষ্যৎ গঠন: মানবাধিকার, উন্নয়ন ও নিরাপত্তার জন্য সংবাদপত্রের স্বাধীনতার প্রসার – এই প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোণার দুর্গাপুরে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে রবিবার (৩মে) রাতে দুর্গাপুর সাংবাদিক সমিতির আয়োজনে সংগঠনটির কার্যালয়ে বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক,কবি,সাংবাদিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ সহ সুশীল সমাজের অংশগ্রহণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়৷ এই আলোচনা সভায় সাংবাদিক সমিতির আহ্বায়ক […]

শিক্ষার্থীদের অধিকার রক্ষা ও ছাত্রদলকে আরো শিক্ষার্থীবান্ধব করতে কাজ করবো : ইমরুল কায়েস

ময়মনসিংহের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান আনন্দমোহন কলেজ ছাত্রদলের সদ্য ঘোষিত কমিটিতে সহ-সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন নেত্রকোণার দুর্গাপুর উপজেলার ইমরুল কায়েস। ​গত ২ মে রাতে সারাদেশে জেলা ও বিশ্ববিদ্যালয়সহ ছাত্রদলের বিভিন্ন গুরুত্বপূর্ণ শাখার কমিটি ঘোষণা করা হয়। এরই ধারাবাহিকতায় কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছিরের যৌথ স্বাক্ষরে আনন্দমোহন কলেজ শাখার নতুন […]

দুর্গাপুরে পুলিশের অভিযানে ৮০ বোতল বিদেশী মদসহ চোরাকারবারি আটক

চোরাচালানের মাধ্যমে ভারত থেকে আনা ৮০ বোতল বিদেশি মদসহ এক চোরাকারবারিকে গ্রেপ্তার করেছে নেত্রকোণার দুর্গাপুর থানা পুলিশ। গ্রেপ্তারকৃত চোরাকারবারি শফিকুল ইসলাম (৩২) জেলার কলমাকান্দা উপজেলার রংছাতি ইউনিয়নের গুনাপাড়া গ্রামের কুদ্দুছ বেপারীর ছেলে। সোমবার (৪ এপ্রিল) এ তথ্য নিশ্চিত করে দুর্গাপুর থানার ওসি খন্দকার শাকের আহমেদ বলেন, আসামির বিরুদ্ধে মামলা দায়ের শেষে আজ দুপুরের দিকে তাকে […]

ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক হলেন দুর্গাপুরের শাওন

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সদ্য ঘোষিত কমিটিতে সহ সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন নেত্রকোণার দুর্গাপুর উপজেলার সাজ্জাদ হোসেন শাওন। গত ২ মে রাতে সারাদেশে জেলা ও বিশ্ববিদ্যালয়সহ ছাত্রদলের বিভিন্ন কমিটি প্রকাশ করা হয়। এরই ধারাবাহিকতায় কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি মোঃ রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির-এর স্বাক্ষরে অনুমোদিত ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের কমিটিও প্রকাশিত […]

দুর্গাপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে যুবক নিহত

নেত্রকোণার দুর্গাপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নূর মোহাম্মদ নামের এক যুবকের ছুরিকাঘাতে ওয়াহিদুল ইসলাম কেলিস নামের অপর যুবক নিহত হয়েছেন। শনিবার দিবাগত রাতে পৌর শহরের তেরি বাজার এলাকায় এ ঘটনার ঘটে৷ নিহত কেলিস ওই এলাকার মৃত আব্দুল মৃধার ছেলে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার রাত ১১ টায় তেরী বাজার এলাকায় কথা কাটাকাটির এক […]

ঢাকা আইনজীবী সমিতির ক্রীড়া সম্পাদক নির্বাচিত অ্যাডভোকেট সোহেল খান

ঢাকা আইনজীবী সমিতির ২০২৬-২৭ কার্যনির্বাহী কমিটির নির্বাচনে বিপুল ব্যবধানে পূর্ণ প্যানেলে জয়লাভ করেছে বিএনপি ও গণঅধিকার পরিষদ সমর্থিত ‘বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল’ (নীল প্যানেল)। গতকাল শুক্রবার ভোট গণনা শেষে প্রাপ্ত ফলে দেখা যায়, সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ২৩টি পদের সব কটিতেই নীল প্যানেলের প্রার্থীরা বিজয়ী হয়েছেন। এই নির্বাচনে সংগঠনের ক্রীড়া সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন […]

নেত্রকোণায় পানির গ্রাস: ৯ হাজার হেক্টর বোরো ধান তলিয়ে কৃষকের কান্না

নেত্রকোণায় টানা ভারী বর্ষণ এবং উজান থেকে নেমে আসা আকস্মিক পাহাড়ি ঢলে জেলার হাওরাঞ্চলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়ে প্রায় ৯ হাজার ৪৩৪ হেক্টর বোরো ফসল পানিতে তলিয়ে গেছে। আবহাওয়ার বৈরিতায় বর্তমানে কৃষকদের দুর্ভোগের অন্ত নেই। জেলার কৃষকরা বলছেন, অতিবৃষ্টির কারণে জমিতে পানি উঠে ধান তলিয়ে গেছে। এমন দুর্যোগের বছর আগে কখনো দেখেননি তারা।এছাড়া বজ্রপাতের ভয়ে […]