নারী শিক্ষায় গতি: ১০ দিনেই ডেপুটি স্পিকারের উদ্যোগ

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোণা ১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামালের পরিদর্শনের দশ দিনের মধ্যেই দুর্গাপুর মহিলা ডিগ্রী কলেজের শিক্ষার মান উন্নয়নে কলেজ সংস্কার কাজের প্রক্রিয়া শুরু হয়েছে। গত ৪ এপ্রিল তিনি পরিদর্শন করে কলেজটির সার্বিক খবর নেন। এসময় তিনি কলেজের শিক্ষার্থীদের সাথে কথা বলে তাদের সমস্যা চিহ্নিত করেন এবং দ্রুত সময়ের […]

নেত্রকোণায় সংবর্ধিত হলেন কণ্ঠশিল্পী মিজানুর রহমান কাঞ্চন

বাংলাদেশের স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল আইতে প্রচারিত এবং প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন আয়োজিত জনপ্রিয় সংগীত রিয়েলিটি শো সবুজ সুরের সন্ধানে-সিজন এক – এ চ্যাম্পিয়ন কণ্ঠশিল্পী মিজানুর রহমান কাঞ্চন এবার গণমানুষের সংবর্ধনায় সিক্ত হলেন। নেত্রকোণার দুর্গাপুর উপজেলার গুজিরকোনা গ্রামে বাংলা নববর্ষে তাকে বিশেষ সংবর্ধনা প্রদান করা হয়। এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সামাজিক ব্যক্তিত্ব ও […]

দুর্গাপুরে ৬০০ বোতল ফেয়ারডিল মাদকসহ আটক দুই

নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় ফেনসিডিল সদৃশ ৬০০ বোতল ফেয়ারডিল মাদক সহ দুই যুবককে আটক করেছে পুলিশ। সোমবার (১৩ এপ্রিল) পৌরসভার বুরুঙ্গা এলাকা থেকে তাদের আটক করা হয়। নেত্রকোণার পুলিশ সুপার (এসপি) মো. তরিকুল ইসলাম প্রেরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করা হয়। এর আগে, এদিন ভোরে দুর্গাপুর পৌরসভার বুরুঙ্গা ভাঙ্গা ব্রিজ এলাকায় এ অভিযান চালানো […]

মিথ্যা ও বানোয়াট মামলায় স্বাক্ষী দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন

মিথ্যা ও বানোয়াট মামলায় ৬ জনকে স্বাক্ষী দেয়ার প্রতিবাদে বাদীর বিরুদ্ধে নেত্রকোণার দুর্গাপুরে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ এপ্রিল) রাতে দুর্গাপুর সাংবাদিক সমিতিতে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে লিখিত বক্তব্যে বলা হয়, দুর্গাপুর সাংবাদিক সমিতির বহিস্কৃত সভাপতি কলি হাসান নেত্রকোণা দ্রুত বিচার আদালতে গত ০৫/০৩/২০২৬ ইং তারিখে দুর্গাপুর সাংবাদিক সমিতির তিন সাংবাদিক সজীম […]

নেত্রকোণার হাওরাঞ্চলে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে ডেপুটি স্পিকার

আকস্মিক পাহাড়ি ঢলে নেত্রকোণার হাওর অঞ্চলে কৃষকের স্বপ্নের ফসল তলিয়ে গিয়ে তা নষ্ট হবার উপক্রম হয়েছে। বর্তমানে ফসল রক্ষার্থে ভীষণ দুশ্চিন্তায় কৃষক। এই দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে কৃষকদের পাশে দাঁড়িয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোণা ১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল। বৃহস্পতিবার (২ এপ্রিল) নেত্রকোণার কলমাকান্দা উপজেলার বড়খাপন ইউনিয়নের কাউয়ার বাড়ি খাল ও তৎসংলগ্ন প্লাবিত […]

শিক্ষাপ্রতিষ্ঠান রাজনৈতিক প্রভাবমুক্ত রাখতে ব্যারিস্টার কায়সার কামালের ব্যতিক্রমী উদ্যোগ

শিক্ষাপ্রতিষ্ঠান রাজনৈতিক প্রভাবমুক্ত রাখতে ব্যারিস্টার কায়সার কামালের ব্যতিক্রমী উদ্যোগ

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোণা-১ (কলমাকান্দা-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল এবার বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখতে এক ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছেন।  তার এই উদ্যোগ অনুযায়ী, কোন ব্যক্তি যদি কোন শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতির পদ পেতে চান, তাহলে তাকে অবশ্যই তার রাজনৈতিক দলের পদ ছাড়তে হবে। এ সিদ্ধান্ত শুধুমাত্র কলমাকান্দা ও দুর্গাপুর উপজেলার […]

দুর্গাপুরে প্রশাসনের অভিযানে বসতবাড়ি থেকে বিপুল পরিমাণ ভারতীয় চোরাই পণ্য জব্দ 

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় বিপুল পরিমাণ ভারতীয় চোরাই পণ্য জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। জব্দকৃত এসব সামগ্রীর আনুমানিক বাজার মূল্য পাঁচ লাখ টাকা বলে জানা গেছে। মঙ্গলবার (৩১ মার্চ) উপজেলার বাকলজোড়া ইউনিয়নের গাভাউতা এলাকার একটি বসতবাড়িতে এই অভিযান পরিচালনা করা হয়। পুলিশ জানায়, গাবাউতা এলাকার মো. সাইফুল ইসলাম সেকুল দীর্ঘদিন ধরে অবৈধভাবে […]

মোহনগঞ্জে প্রতিবেশীর ঘর থেকে তিন বছরের শিশুর গলাকাটা মরদেহ উদ্ধার 

নেত্রকোণায় প্রতিবেশীর ঘরের বিছানা থেকে  গলাকাটা অবস্থায় এক শিশুর মরদেহ উদ্ধার করেছে তার পরিবার। নিহতের নাম অংকিত বর্মন (৩)।  সোমবার (৩০ মার্চ) জেলার মোহনগঞ্জ  উপজেলার বরান্তর গ্রামে ঘটে যাওয়া এই মর্মান্তিক ঘটনার খবর পাওয়া যায়। নিহত অংকিত বর্মন ওই গ্রামের সাগর বর্মনের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, সাগর বর্মন ঢাকায় একটি পোশাক কারখানায় চাকরি করেন। […]

নেত্রকোণায় শুরু হলো ঈদ আনন্দ ক্ষুদ্র কুটির শিল্প মেলা

উৎসবমুখর পরিবেশে নেত্রকোণায় শুরু হয়েছে মাসব্যাপী ঈদ আনন্দ ক্ষুদ্র কুটির শিল্প মেলা। জেলা প্রেসক্লাব ও পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)-এর যৌথ আয়োজনে  জেলা শহরের মোক্তারপাড়া পুরাতন কালেক্টরেট মাঠে এই বর্ণিল আয়োজন করা হয়েছে। রবিবার (২৯ মার্চ) মেলার শুভ উদ্বোধন করেন নেত্রকোণা জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট নূরুজ্জামান নূরু। এই মেলায় দেশীয় ক্ষুদ্র হস্তশিল্প, কুটির শিল্পপণ্য, পোশাকের […]

ডেপুটি স্পিকারের সহকারী একান্ত সচিব হলেন মীর্জা নজরুল

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সহকারী একান্ত সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন মীর্জা সালমান আরশাদ নজরুল। রবিবার ( ২৯ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ নিয়োগ শাখার জারিকৃত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়। প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল-এর অভিপ্রায় অনুযায়ী তাঁর সহকারী একান্ত সচিব পদে মীর্জা সালমান আরশাদ […]