মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ১১ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

গোপন অস্ত্র কারখানায় অভিযান, সরঞ্জামসহ আটক ১

জেলার সদর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এক বিশেষ অভিযানে অবৈধ অস্ত্র তৈরির একটি মিনি কারখানার সন্ধান পেয়েছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় বিপুল অস্ত্র ও সরঞ্জাম উদ্ধারসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে, যদিও অপর এক সহযোগী পালিয়ে গেছে। সোমবার (২০ এপ্রিল ২০২৬) দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) […]

তিন ধর্মের প্রতিনিধিতে দুর্গাপুরে খাল খনন কর্মসূচির উদ্বোধন

নেত্রকোণার দুর্গাপুর উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের রামবাড়ি পাগাইরা খালের ৫ হাজার মিটার খনন কাজ শুরু হয়েছে। সোমবার (২০ এপ্রিল) দুপুরে উপজেলার রুহানীকান্দা এলাকায় এক ব্যতিক্রমী আয়োজনের মধ্য দিয়ে এ কাজের উদ্বোধন করা হয়। মুসলিম, হিন্দু ও খ্রিস্টান ধর্মাবলম্বী তিনজন প্রতিনিধি একসঙ্গে ফিতা কেটে খনন কাজের উদ্বোধন করেন, যা সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে […]

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন নেত্রকোণার মানসুরা আলম

ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পেয়েছেন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় নেত্রী মানসুরা আলম। সোমবার (২০ এপ্রিল) নয়াপল্টনে বিএনপির কার্যালয়ে তার নাম ঘোষণা করেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী। মানসুরা জন্মসূত্রে নেত্রকোণার পূর্বধলা উপজেলার বাসিন্দা। তিনি বর্তমানে কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ন সাধারণ সম্পাদক। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০১২-১৩ সেশনের শিক্ষার্থী। […]

সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ নাম চূড়ান্ত, কক্সবাজারে স্বপ্না

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য ৩৬ জন প্রার্থীকে চূড়ান্তভাবে মনোনয়ন দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সোমবার (২০ এপ্রিল) দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আনুষ্ঠানিকভাবে এই তালিকা ঘোষণা করেন। দলীয় সূত্র জানায়, চূড়ান্ত মনোনয়নের আগে বিএনপির পার্লামেন্টারি মনোনয়ন বোর্ড টানা দুই দিনে প্রায় ৯০০ জন মনোনয়নপ্রত্যাশীর সাক্ষাৎকার গ্রহণ করে। রাজধানীর গুলশানে দলের […]

সমাজ থেকে দুর্নীতি ও স্বজনপ্রীতি জিরো পর্যায়ে পৌঁছাতে হবে : ডেপুটি স্পিকার

বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এমপি’র সঙ্গে তাঁর নির্বাচনী এলাকা নেত্রকোণা ১ আসনের ১৫ সদস‌্য বিশিষ্ট ইমাম প্রতিনিধিদল সংসদ ভবনস্থ কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় ডেপুটি স্পিকার সবার খোঁজখবর নেন এবং স্বীয় দায়িত্ব পালনের জন্য সবার সহযোগিতা ও দোয়া কামনা করেন। রবিবার (১৯ এপ্রিল) এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এসময় ব্যারিস্টার কায়সার কামাল […]

রামুতে গৃহকর্মীর ঝুলন্ত লাশ: আত্মহত্যা নাকি পরিকল্পিত হত্যা, রহস্য ঘনীভূত

রামু উপজেলায় এক কিশোরী সান্টি দেবি চাকমার অস্বাভাবিক ঝুলন্ত মরদেহ উদ্ধারকে ঘিরে সৃষ্টি হয়েছে চাঞ্চল্য ও গভীর রহস্য। নিহতের পরিবার এটিকে পরিকল্পিত হত্যাকান্ড বলে দাবি করলেও গৃহকর্তা পক্ষ বলছে, এটি আত্মহত্যা হতে পারে এবং ঘটনার সময় তারা বাড়িতে ছিলেন না। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট ও তদন্তের ভিত্তিতেই মৃত্যুর প্রকৃত কারণ নির্ধারণ করা […]

ঈশ্বরগঞ্জ হাসপাতালে টেস্ট রিপোর্টে বিলম্ব, জিম্মি রোগীরা সক্রিয় দালাল

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্যাথলজিক্যাল রিপোর্ট পেতে চরম ধীরগতির কারণে সাধারণ রোগীদের ভোগান্তি চরমে পৌঁছেছে। সরকারি ল্যাবে পরীক্ষার ব্যবস্থা থাকলেও রিপোর্ট দিতে ৩-৪ ঘণ্টা সময় নেওয়ায় সেই সুযোগটি লুফে নিচ্ছে সক্রিয় দালালচক্র। হাসপাতাল সূত্রে জানা যায়, প্রতিদিন দূর দূরান্ত থেকে আসা শত শত রোগীকে চিকিৎসকরা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার পরামর্শ দেন। কিন্তু হাসপাতালের ল্যাব থেকে […]

বাড়িঘরে হামলা, দুর্গাপুরে আতঙ্কে পরিবার

নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ভয়াবহ হামলা, হত্যাচেষ্টা এবং নারীর শ্লীলতাহানির অভিযোগে থানায় মামলা দায়ের হয়েছে। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী। উপজেলার গাওকান্দিয়া ইউনিয়নের ভাদুয়া গ্রামে গত ৯ এপ্রিল সকালে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, নামাজের সময় উচ্চ শব্দে গান বাজানোকে কেন্দ্র করে প্রতিবেশীদের […]

জনগণের অধিকার বাস্তবায়নই আমাদের লক্ষ্য : ডেপুটি স্পিকার

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে তার নির্বাচনী এলাকা নেত্রকোণা ১ আসনের খ্রিস্টান কমিউনিটির ব্যক্তিবর্গ সৌজন্য সাক্ষাৎ করেছেন। এসময় ডেপুটি স্পিকার সবার খোঁজখবর নেন এবং এলাকার উন্নয়নে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য সবার সহযোগিতা কামনা করেন। বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে ডেপুটি স্পিকারের কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এসময় ডেপুটি স্পীকার তাদের সঙ্গে […]

নারী শিক্ষায় গতি: ১০ দিনেই ডেপুটি স্পিকারের উদ্যোগ

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোণা ১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামালের পরিদর্শনের দশ দিনের মধ্যেই দুর্গাপুর মহিলা ডিগ্রী কলেজের শিক্ষার মান উন্নয়নে কলেজ সংস্কার কাজের প্রক্রিয়া শুরু হয়েছে। গত ৪ এপ্রিল তিনি পরিদর্শন করে কলেজটির সার্বিক খবর নেন। এসময় তিনি কলেজের শিক্ষার্থীদের সাথে কথা বলে তাদের সমস্যা চিহ্নিত করেন এবং দ্রুত সময়ের […]